ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোটরসাইকেলের সামনে হঠাৎ ঘাতক বাস, নিহত ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

সাতসকালে স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে বের হয়েছিল চার শ্রমিক। তাদের মধ্যে ২৩ বছরের এক তরুণ ছাড়া বাকি তিনজন ছিল ১৭ বছরের কিশোর শ্রমিক। সবাই রাজমিস্ত্রির কাজ করত।

তাদের মোটরসাইকেলটি মহাসড়কে চলার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিপরীত দিক থেকে সামনে চলে আসে একটি যাত্রীবাহী বাস। বাসটির ধাক্কায় মোটরসাইকেল নিয়ে চার শ্রমিকই বাসের নিচে ঢুকে পড়ে। এ সময় তাদের শরীরের ওপর দিয়ে যায় বাসের চাকা। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর রায়পুরা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হল উপজেলার মরজাল এলাকার ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)।

রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নিহতরা রাজমিস্ত্রির কাজ করত। কাজের জন্য তারা ভৈরব যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ একেএম কাউছার জানান, শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাগ এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

পুলিশের ভাষ্যানুযায়ী, মরজাল এলাকা থেকে চার শ্রমিক মোটরসাইকেলে করে ভৈরবের দিকে যাচ্ছিল। তারা ভৈরব সীমান্তে চারারবাঘ মোড়ে পৌঁছলে হঠাৎ করেই বিপরীতে দিক থেকে সামনে চলে আসে অনন্যা পরিবহনের যাত্রীবাহীবাস।

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে শ্রমিকরা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেলের সামনে হঠাৎ ঘাতক বাস, নিহত ৪

আপডেট সময় ১১:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮