ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধাক্কা দিয়ে আসামি পালানোয় দুই পুলিশ বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের চিতলমারীতে হাসপাতালে চিকিৎসাধীন মাদক মামলার এক আসামি পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল চন্দ্র সরকার বলেন, গত ২ এপ্রিল রাতে চিতলমারী উপজেলার খাসেরহাট এলাকায় পুলিশী অভিযানে তন্ময় মণ্ডল নামে এক যুবককে ১০ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককালে পুলিশের ধাওয়ায় তন্ময় রাস্তার উপর পড়ে কোমরে আঘাত পান। মাদক উদ্ধারের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী বাদী হয়ে চিতলমারী থানায় তন্ময়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। অসুস্থ তন্ময়কে উদ্ধার করে চিকিৎসার জন্য পুলিশ পাহারায় স্থানীয় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ সদস্য শওকত আলী ও আব্দুর রউফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে চিতলমারী থানায় মাদক ছাড়া আরও তিনটি চুরির মামলা রয়েছে। তন্ময় মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খড়মখালী গ্রামের প্রয়াত বলরাম মণ্ডলের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, দায়িত্ব পালনে অবহেলার দায়ে চিতলমারী থানার কনস্টেবল আব্দুর রউফ ও শওকত আলী নামে দুজনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি তন্ময় মণ্ডলকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধাক্কা দিয়ে আসামি পালানোয় দুই পুলিশ বরখাস্ত

আপডেট সময় ০২:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮