ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রথীশের স্ত্রীর কথিত প্রেমিক কামরুল মাস্টার ১০ দিনের রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনার স্ত্রী দীপা ভৌমিকের কথিত প্রেমিক কামরুল ইসলাম জাফরী মাস্টারকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এছাড়া একই মামলায় রথীশ চন্দ্রের স্ত্রী দীপা ভৌমিকসহ দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা তার স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন।

রংপুরের এএসপি মিজানুর রহমান বলেন, রথীশ চন্দ্র ভৌমিকের খুন পূর্বপরিকল্পিত। তার স্ত্রী স্নিগ্ধা সরকারের সহকর্মীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এর আগে স্ত্রী স্নিগ্ধা সরকারের তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাতে শহরের তাজহাট মোল্লাপাড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের লাশ পাওয়া যায়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গত মঙ্গলবার রাত দেড়টায় দৈনিক আকাশকে বলেন, পরিবারের উদ্যোগে মঙ্গলবার দিনভর রংপুর শহরের বাড়ির পাশের ডোবায় তল্লাশি চালানো হয়। সেখানে একটি রক্তমাখা শার্ট পাওয়া যায়।

গত শুক্রবার সকাল ৬টার দিকে নগরীর বাবুপাড়া এলাকার বাড়ি থেকে বের হয়ে এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে শহরের দিকে যান রংপুরের বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিক (বাবু সোনা)। এরপর থেকে তার সন্ধান ছিল না।

তবে ওই দিন তার স্বজনরা জানান, সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে চলে যান রথীশচন্দ্র। কোথায় গিয়েছেন সে বিষয়ে বাড়ির কাউকে কিছু বলেননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রথীশের স্ত্রীর কথিত প্রেমিক কামরুল মাস্টার ১০ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৯:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮