ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মায়ের লাশ তিন বছর ফ্রিজে লুকিয়ে রাখল ছেলে, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তিন বছর আগে মারা গিয়েছেন মা। সেই বৃদ্ধা মায়ের নাড়িভুঁড়ি বের করে তার দেহ তিন বছর ধরে ফ্রিজে রেখে দিয়েছিল ছেলে। বুধবার খোঁজ পেয়ে ফ্রিজ থেকে বীণা মজুমদারের দেহ বের করে পুলিশ। খবর এবেলার।

ছেলে শুভব্রত মজুমদার এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল। বিজ্ঞানের ছাত্র হওয়ায় মৃতদেহ সংরক্ষণ করতে তার বেগ পেতে হয়নি। পুরো দেহটি ফরমালিন মাখানো ছিল। তবে দেহে একটি কাটা দাগও রয়েছে।

মৃতদেহটি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে পুলিশ। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক নীলাঞ্জন বিশ্বাস।

তবে পুলিশের ধারণা, মায়ের পেনশন পাওয়ার জন্যই এই কাজ করেছে শুভব্রত। বীণা দেবীর অ্যাকাউন্ট ছিল আলিপুর স্টেট ব্যাঙ্কে। এটিএম থেকে সেই টাকা তুলত শুভব্রত। শুভব্রত লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। সে জন্যই সে এত দক্ষতার সঙ্গে কেমিক্যাল লাগিয়েছিল মায়ের দেহে। পাড়া-প্রতিবেশীরা কোনো গন্ধ পায়নি।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি একটি নতুন ফ্রিজ কিনেছিল শুভব্রত। প্রতিবেশীদের অনুমান, হয়তো বাবার মৃত্যুর পরে তাকেও ফ্রিজে সংরক্ষণ করে রাখার পরিকল্পনা ছিল ছেলের। কারণ তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। বাবার পেনশন চালু রাখার জন্য তাকেও ফ্রিজে রাখার কথা হয়তো ভাবছিল শুভব্রত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মায়ের লাশ তিন বছর ফ্রিজে লুকিয়ে রাখল ছেলে, ভিডিও

আপডেট সময় ০১:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮