ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শোয়েব এখনও বাচ্চা : সানিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

শোয়েব মালিকের প্রতি সানিয়া মির্জার ভালোবাসা অগাধ। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সঙ্গত কারণে স্বামীর প্রতি কারও কটাক্ষ বিন্দুমাত্র সহ্য করতে পারেন না ভারতীয় টেনিস সেনসেশন। ফের এর প্রমাণ মিলল। এক ব্যক্তির মন্তব্যের জবাব দিতে গিয়ে শোয়েবকে বাচ্চা বলে উল্লেখ করেছেন তিনি।

সদ্যই সমাপ্তি ঘটেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। একরকম ডেকে-হেঁকে ক্যারিবীয়দের ৩-০তে ধবলধোলাই করেছে সরফরাজ বাহিনী। এর তৃতীয় ও শেষ ম্যাচে অভিষেক ঘটেছে পাকিস্তানের প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময়ী তরুণ পেসার শাহীন আফ্রিদির। সেই ম্যাচে খেলেছেন শোয়েব মালিকও। যখন আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েবের পদচারণা ঘটে, তখন এই আফ্রিদির জন্মও হয়নি।

এ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি সমালোচকরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ড্যানিয়েল আলেকজান্ডার নামে একজন লিখেছেন- শোয়েব ও শাহীন পাকিস্তান একাদশে খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেটে শোয়েবের পথচলা শুরু হয় ১৯৯৯ সালের ১৪ অক্টোবর। শাহীনের জন্ম হয় ২০০০ সালের ৬ এপ্রিল।

জবাবে শোয়েবের হয়ে ব্যাট ধরেন সানিয়া। এক বাক্যে অ্যালেকজান্ডারকে উড়িয়ে দেন এ টেনিস সুন্দরী, আমার স্বামী এখনও বাচ্চা ছেলে (স্প্রিং চিকেন)।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় শোয়েবের পক্ষে মুখ খোলেন সানিয়া। এবার স্বামীর দীর্ঘায়ুও কামনা করেন তিনি।

সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে ২০১০ সালে বিয়ের পিঁড়িতে বসেন শোয়েব-সানিয়া। তাদের বিয়ে নিয়ে দুই চিরশত্রু ভারত-পাকিস্তানের মধ্যে রশি টানাটানি হয় বেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শোয়েব এখনও বাচ্চা : সানিয়া

আপডেট সময় ০৫:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮