ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘আটকাতেই হবে মেসিকে’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বল পায়ে লিওনেল মেসি যে কতটা দুর্বার, তা রোমার সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন স্তেফান এল শারাউই। রোমার এই ফরোয়ার্ড মনে করেন, কিছু পেতে হলে বার্সেলোনার সেরা তারকাকে আটকাতেই হবে।

নু্যুক্যাম্পে আজ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রোমা। এ ম্যাচ সামনে রেখে মেসিকে নিয়ে নিজের ভাবনা উয়েফা ডটকমকে জানান শারাউই, ‘যেভাবে বার্সেলোনা খেলে, পজেশন ধরে রাখে এবং মেসির মুভমেন্ট নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অনেকের মধ্যে সে এই মুহূর্তে সেরা খেলোয়াড়, শুধু বার্সা নয়, সারা বিশ্বের খেলোয়াড়দের মধ্যে। আমরা সেরার মুখোমুখি এবং সবসময় সে বল পেলে কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে। এ কারণেই আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করতে হবে এবং তার প্রভাব যতটা সম্ভব সীমাবদ্ধ করে রাখতে হবে।’

বার্সেলোনার মাঠে কোনো কিছু হারানোর ভয় না করে সতীর্থদের খোলা মনে খেলার আহ্বানও জানিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘আমরা জানি, ন্যুক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে খেলা ভীষণ কঠিন হবে কিন্তু আমাদের হারানোর কিছু নেই। আমাদের যে মনোবল আছে সেটা দেখাতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট খেলার পরই সবকিছু নিষ্পত্তি হবে। নিজেদের মাঠে ফিরতি লেগের খেলা আছেÑ এটা মনে করে বার্সেলোনায় ভালো ফল পাওয়ার চেষ্টা করতে হবে।’ ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘আটকাতেই হবে মেসিকে’

আপডেট সময় ০৪:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮