ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নারীর আর্থিক উন্নতি পরিবার ও সমাজকে স্বচ্ছল করবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

গলা বসে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একেবারেই কথা বলতে পারছেন না তিনি। এই পরিস্থিতিতেও পাঁচ দিনের জাতীয় এসএমই মেলা ও এসএমই উদ্যোক্তা পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি ‘উৎসাহ যোগাতে’।

নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: নারীর আর্থিক উন্নতি পরিবার ও সমাজকে স্বচ্ছল ও উন্নত করবে। নারীর আর্থিক উন্নতি নিশ্চিত করতে পারলে বাংলাদেশ দ্রুত উন্নত হবে।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় এসএমই মেলা-২০১৮’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান: চলতি অর্থবছরে ৮ টি বিভাগে ১৫ জেলায় আঞ্চলিক এসএমই মেলা আয়োজন করা হয়েছে।

এবারের মেলা এসএমই ফাউন্ডেশন ও এফবিসিসিআইর যৌথ আয়োজনে করা হয়েছে। ষষ্ঠবারের মত আয়োজিত মেলায় ২৯২টি এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এদের মধ্যে ৬৮.২ শতাংশ নারী এই মেলায় অংশগ্রহণ করেছে।

এবছর ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৭ বিজয়ী বর্ষসেরা নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন- শাহীদা পারভীন ( বিসমিল্লাহ ট্রেন্ডস সলিউশন) , বর্ষসেরা পুরুষ ক্যাটাগরিতে মোহাম্মদ শাহবুদ্দিন (দোয়েল ইন্টারন্যাশনাল) , বর্ষসেরা মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তা ক্যাটাগরিতে- মাকসুদা হাসনাত (স্বতদল হস্তশিল্প) । মোহাম্মদ গাজী তৌহিদুল ইসলাম (এসএম প্লাস্টিক) এক লাখ টাকা পুরস্কার এবং ট্রফি ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এসএমই মেলা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যারসহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি হবে।

মেলায় প্রবেশে কোনো ফি দিতে হবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস এ৩৮০ দিয়ে বিলাসবহুল সেবায় জোর তিন এয়ারলাইনসের

নারীর আর্থিক উন্নতি পরিবার ও সমাজকে স্বচ্ছল করবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮