ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুভ জন্মদিন তাসকিন আহমেদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

তাসকিন আহমেদ, ডানহাতি ফাস্ট বোলার, টিম টাইগারের একজন উল্লেখযোগ্য সদস্য। তাসকিন আহমেদ বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট বোলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে খেলে থাকেন।

মাঠে ও মাঠের বাইরে ব্যাপক জনপ্রিয় এ তরুন পেসার। তার পুরো নাম তাসকিন আহমেদ তাজিম।

আজ এ তরুন ক্রিকেটারের শুভ জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে এ তরুন তুর্কি ঢাকায় জন্মগ্রহণ করেন। ২৩ বছরে পা রাখলেন তিনি।
২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তাসকিন ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।

২০১১ সালেরঅক্টোবরে ঢাকা মেট্রোপলির হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে তাসকিনের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।

২০১৪ সালের ১ এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ টি-টুয়েন্টি প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

২০১৭ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভে অনুষ্ঠিত টেস্ট সিরিজের ১ম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শুভাশিস রায়ের সাথে তারও টেস্ট অভিষেক হয়।

নিয়মিতভাবে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন তাসকিন। তবে বোলিং অ্যাকশন ‘ত্রুটিযুক্ত’ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িকভাবে নিষিদ্ধ হন তাসকিন।

২০১৬ সালের ১৯ মার্চ আইসিসি কর্তৃপক্ষ আরাফাত সানি ও তাসকিনের বোলিং অবৈধ বলে তাদের ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে তাদের দু’জনেরই কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় বলে জানায়। তাসকিনের বোলিং অবৈধ ঘোষনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সমালোচনায় রূপান্তরিত হয়। এ নিয়ে সরব প্রতিবাদ করেছেন সাবেক ক্রিকেটাররাও।

এ পর্যন্ত ৩২ টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলে তাসকিন ৪৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৯টি টেস্ট ম্যাচ খেলে ১২টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শুভ জন্মদিন তাসকিন আহমেদ

আপডেট সময় ০৫:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮