ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মো. আব্দুল কাইয়ুম ওরফে অনিক (২০) কে পরীক্ষা শুরুর আগেই গ্রেফতার করেছে র‌্যাব-১৪। অনিক কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া কওমী মাদ্রাসার শিক্ষার্থী।

সোমবার (২ এপ্রিল ) সকালে উপজেলার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে বলে জানান ময়মনসিংহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার হফিজুর রহমান।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত অনিক ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ২ এপ্রিল শুরু হওয়া চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার কথা বলে তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেয়। সেইসঙ্গে টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষার্থীকে চলতি এইচএসসির পরীক্ষার সবগুলো প্রশ্নপত্র ফাঁস করে নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে খবর পেয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আগেই উপজেলার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করে র‌্যাব-১৪।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চলতি এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে ফাঁস করে অনিকের কাছ থেকে তার কিছু তথ্য পাওয়া গেছে। এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে ময়মনসিংহের কোতয়ালি মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। পরে প্রেসব্রিফিং এর মাধ্যমে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার

আপডেট সময় ১২:২৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮