ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

রাজশাহীতে পিস্তল-ইয়াবাসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীতে একটি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে নগরীর হড়গ্রাম নতুনপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন- নগরীর চ-িপুর মহল্লার আবদুর রাজ্জাকের ছেলে রুবেল হোসেন (৩৪) ও শামসুল আলমের ছেলে শাহরিয়ার আলম ওরফে অনন্ত (২২)। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, ১২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম জানান, রাত ১টার দিকে হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ এলাকার এক নারী তাকে ফোন করে জানান যে তার ছেলেকে দুই যুবক জোর করে তুলে নিয়ে যাচ্ছে। এ খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় রুবেল ও অনন্তকে সেখানে পাওয়া যায়।

তখন তল্লাশি করা হলে রুবেলের কাছে পাওয়া যায় কিছু ইয়াবা এবং অবৈধ ওই আগ্নেয়াস্ত্রটি। এছাড়া অনন্তের শরীরে এবং মোটরসাইকেলে থাকা ব্যাগেও কিছু ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের আটক করে থানায় নেওয়া হয়। পরে গুণে দেখা যায়, মোট ইয়াবার পরিমাণ ১২ হাজার।

ওসি রবিউল ইসলাম জানান, রুবেল নগরীর ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। তবে তারা দুজনই সন্ত্রাসী। মাদক ব্যবসার সঙ্গেও জড়িত তারা। রুবেলের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ৬টি মামলা আছে। অন্তরের বিরুদ্ধেও নগরীর রাজপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা আছে।

ওসি আরও জানান, অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনার তাদের দুজনের বিরুদ্ধে থানায় আরও দুটি মামলা করা হয়েছে। একটি অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

রাজশাহীতে পিস্তল-ইয়াবাসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮