ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

আমাদের তরুণরাই আগামীর বাংলাদেশ: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

আমাদের তরুণরাই দেশের ভবিষ্যত। এখন যারা যুবক তারাই একদিন দেশের পতাকা উড়াবে বিশ্ব দরবারে। আজকের যুব সমাজ নেতৃত্ব দিবে ভবিষ্যত বাংলাদেশের। মাশরাফি-সাকিবদের হাত ধরে ক্রিকেট বিশ্বে উড়ছে লাল-সবুজের পতাকা। শুধু ক্রিকেটেই নয়, মাশরাফি বিন মুর্তজার প্রত্যাশা সবক্ষেত্রেই সমানতালে সম্মান বয়ে আনবে বাংলাদেশের তরুণরা।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস’ উপলক্ষ্যে প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। আজকে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তারা একদিন থাকবেনা। তাদের জায়গায় দেশকে এগিয়ে নিতে এখনকার তরুণদেরই ভূমিকা রাখতে হবে।

শুধু এগিয়ে আসলেই হবেনা, নিজেদের গড়ে তুলতে হবে যোগ্য হিসেবে উল্লেখ করে দেশ সেরা এই তারকা ক্রিকেটার বলেন, আমরা যারা ক্রিকেট খেলি আমরা আমাদের সামর্থ্য দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করছি। আপনারা যারা বিভিন্ন বিষয়ে লেখাপড়া করছেন ভবিষ্যতে সবাই নিজ জায়গা থেকে চেষ্টা করবেন যেনো সুন্দর একটি দেশ উপহার দিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

আমাদের তরুণরাই আগামীর বাংলাদেশ: মাশরাফি

আপডেট সময় ০৫:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮