ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ওয়ার্নারের কুকীর্তির জন্য আমিই দায়ী’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নারের বল টেম্পারিংয়ের কুকীর্তির জন্য নিজেকেই দুষছেন তার স্ত্রী ক্যানিডস ওয়ার্নার। মানসিক চাপ থেকে ওয়ার্নার এমন কাণ্ড করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সিডনি সানডে টেলিগ্রাফকে ক্যানডিস বলেন, ‘ওয়ার্নারের এই অবস্থার জন্য আমিই দায়ী। যা ভেবে আমি শেষ হয়ে যাচ্ছি, পুরোই শেষ হয়ে যাচ্ছি।’

ওয়ার্নারের স্ত্রী ক্যানডিস কেন নিজেকে দায়ী করছেন, সেই ব্যাখ্যাও অবশ্য দেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, অতীতে একটা সময় নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় সনি বিল উইলিয়ামসের সঙ্গে সম্পর্ক ছিল ক্যানডিসের। যা নিয়ে দক্ষিণ আফ্রিকার সমর্থকদের সামনে বিদ্রূপের মুখে পড়তে হয় ক্যানডিসকে। টেস্ট চলাকালীন দর্শকদের একটি অংশ বিলের মুখোশ পরে মাঠেও এসেছিল। এটি চোখ এড়ায়নি ওয়ার্নার ও ক্যানডিসের। তাই সব মিলিয়ে বেশ চাপেই ছিলেন ওয়ার্নার-ক্যানডিস জুটি। সেই চাপ থেকেই ওয়ার্নার এমন কাণ্ড করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ওয়ার্নারের ভুলের জন্য কোনো অজুহাত দেননি ক্যানডিস। তিনি বলেন, ‘যতটা পারে আমাকে এবং আমাদের সন্তানদের রক্ষা করেন ওয়ার্নার। খেলা শেষ করে সে যখন বাড়ি ফিরত, শয়নকক্ষে আমাকে অশ্রু চোখে দেখত। তখন মেয়েরা শুধু আমার দিকে তাকিয়ে থাকত, যা ছিল হতাশাজনক। তবে যখন কেপটাউন বা পোর্ট এলিজাবেথে ছিলাম আমরা, ডেভ বাড়ি আসত তার সামনেই আমি শক্ত থাকতাম এবং খেলার বিষয়েই তার সঙ্গে ব্যস্ত থাকতাম।’

ওয়ার্নারের বল টেম্পারিংয়ের জন্য হতাশ হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা। এ জন্য অস্ট্রেলিয়ানদের কাছে দুঃখপ্রকাশ করেছেন ক্যানডিস, ‘আমি জানি অস্ট্রেলিয়ানরা কতটা ব্যথিত হয়েছেন। এ জন্য আমরা দুঃখিত।’ বাসস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ওয়ার্নারের কুকীর্তির জন্য আমিই দায়ী’

আপডেট সময় ০৪:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮