ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

তিন মাসে ধর্ষণের শিকার ১৮৭ নারী: আসক

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ৩ মাসে ১৮৭ নারী ধর্ষণের শিকার হয়েছেন। যৌন হয়রানির শিকার হয়েছেন আরও ২৯ জন নারী। এমন তথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আসক।

শুধু তাই নয়, ধর্ষণের শিকার ১৯ জন নারী হত্যার শিকার হয়েছেন। আত্মহত্যা করেছেন আরও ২ জন। আর ধর্ষণ প্রতিহত করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন ২ জন পুরুষ। শনিবার প্রকাশিত আসকের ত্রৈমাসিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নারীদের ওপর ধর্ষণ ও যৌন হয়রানির মতো অপরাধ নিয়মিত ভিত্তিতে বেড়েই চলেছে। নিরাপদ নয় শিশুরাও। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত শিশুহত্যা অথবা নির্যাতনে ঘটনা ঘটেছে মোট ৪২২টি। ৭১ শিশুকে হত্যা করা হয়েছে। ২৬ জন আত্মঘাতী হয়েছে।

আসকের প্রতিবেদন অনুসারে, এই সময়কালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা ৪৬টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে, হবিগঞ্জের কিশোরী বিউটি আক্তারকে ধর্ষণের পর হত্যা, মারমা তরুণীদের নির্যাতনের ঘটনা ও বাধা দিতে গিয়ে চাকমা রানি ইয়েন ইয়েনের হেনস্তার হওয়ার ঘটনা, পুলিশ হোফাজতে ছাত্রদল নেতা জাকির হোসেনের মৃত্যুসহ আরও বেশ কয়েকটি ঘটনা বিবৃত করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি ৩ মাস পর পর নিয়মিত ভিত্তিতে আইন ও সালিশ কেন্দ্র এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশকে ফাঁকি দেওয়া নেহা বোরা

তিন মাসে ধর্ষণের শিকার ১৮৭ নারী: আসক

আপডেট সময় ১১:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮