ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

মে মাসের মধ্যেই নতুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে হবে: শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্মেলন করে নতুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে নারাজ ছাত্রলীগের বর্তমান কমিটি। তবে তাদের হাতে আর আর উপায় রইল না। মে মাসের মধ্যেই সম্মেলন করে নতুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে বর্তমান কমিটিকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এই নির্দেশ দেন দলের সভাপতি।

গত ৬ জানুয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের এক আলোচনায় অংশ নিয়ে মার্চের মধ্যে সম্মেলন করার নির্দেশ দেন। এটা শেখ হাসিনার ইচ্ছা-সেটিও জানিয়ে দেন তিনি।

কিন্তু এতে নাখোশ হয় বর্তমান কমিটি। ছাত্রলীগের একাধিক নেতা সামাজিক মাধ্যম ফেসবুকে নজিরবিহীন ভাবে তাকে আক্রমণও করেন।

কাদেরের নির্দেশের পর বিষয়টি নিয়ে জানতে দুই দিন পর গণভবনে যান ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সেদিন শেখ হাসিনা এই দুই নেতাকে ৩১ মার্চের মধ্যে সম্মেলন করার নির্দেশ দেন বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছিল।

কিন্তু প্রায় এক বছর ধরে মেয়াদউত্তীর্ণ কমিটি নিয়ে চলা ছাত্র সংগঠনটির বর্তমান কমিটি আগামী জাতীয় নির্বাচনের আগে সম্মেলন করতে চাইছে না। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে দেন দরবারও করছে।

ছাত্রলীগের বর্তমান কমিটির দাবি, নতুন কমিটি দায়িত্বে এলে তারা ডিসেম্বরের জাতীয় নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারবে না।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। গণতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর। আর ২০১৭ সালের জুলাইয়ে এই কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।

গত ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশের দিনও ছাত্রলীগকে মার্চের মধ্যেই সম্মেলন করতে নির্দেশ দেয়া হয় বলে জানান দলের একজন নেতা। কিন্তু এরপরও ছাত্রলীগ উদ্যোগ নেয়নি। আর দুই দিন পর গণভবনে যান সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সেখান থেকে বের হয়ে জাকির হোসাইন বলেন, তারা সম্মেলন করছেন না। আর শেখ হাসিনা সেটি অনুমোদনও করেছেন।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এক নেতা ছাত্রলীগের সম্মেলন করতে না চাওয়ার বিষয়টি তোলেন। এ সময় শেখ হাসিনা বলেন, তাদেরকে সম্মেলন করতেই হবে। আর মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে একটি ভালো দিন দেখে তা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

মে মাসের মধ্যেই নতুনদের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে হবে: শেখ হাসিনা

আপডেট সময় ০৯:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮