ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

শিক্ষায় অবদানে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে সম্মাননা

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন: শিক্ষায় করণীয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক জাতীয় কনফারেন্সে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সম্মাননা সনদ ও ক্রেস্ট তার হাতে তোলে দেন।

অনুষ্ঠানে সৈয়দ আবুল হোসেন বলেন, আমি শিক্ষা বিস্তারে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ও আমাকে সম্মাননা দিয়েছে। কিন্তু আজ শিক্ষা বিস্তারে আমার কর্মের স্বীকৃতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পুরস্কারে ভূষিত করল- তা আমার পরম পাওয়া। কারণ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম।

তিনি বলেন, ‘আমার এলাকা নিরক্ষরমুক্ত হবে’- এ স্বপ্ন বাস্তবায়নে আমি এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমার গড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করে শিক্ষার্থীরা দেশে-বিদেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পেশায় কর্মরত। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছয়জন শিক্ষক আমার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

শিক্ষায় অবদানে সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে সম্মাননা

আপডেট সময় ০৮:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮