ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মনোহরদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর মনোহরদীতে এক মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কামরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আসামি করে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন ওই ছাত্রী মা।

মামালা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছে। বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি থেকে সে চাচার বাড়িতে যাচ্ছিল। পথে উপজেলার কৃষ্ণপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে কামরুল তার মুখ চেপে পাশের দেওয়ান আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

ঘরের ভেতরে আটকে মেয়েটিকে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে কামরুল পালিয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর ছাত্রীটি তার হাত ও মুখের বাঁধন খুলে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল ইসলাম আকন্দ বলেন, এ ঘটনার পরপরই তাদের বাড়িতে গিয়ে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

মনোহরদী থানার ওসি ফখরুদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের ঘটনায় শুক্রবার বিকালে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কামরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট সময় ০১:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮