ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

উন্নয়নে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নের গতিধারাকে বেগবান করতে সমাজের সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণ করতে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। শুক্রবার ‘প্রতিবন্ধীদের ঝুঁকি ও ঝুঁকি নিরসনের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তোপখানা রোডস্থ বিএমএ অডিটোরিয়ামে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন কল্যাণ পরিষদের সভাপতি রেজাউল কবির। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নিউরো ডেভলেপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের ডা. অধ্যাপক গোলাম রব্বানী, অতিরিক্ত সচিবগণ ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং ডিজএবিলিটি ইন্টারন্যাশনারের কান্ট্রি ডিরেক্টর প্রমুখ বক্তব্য রাখেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের শিক্ষা, পুনর্বাসন, সুরক্ষা ও নিরাপত্তা বিধান করা গেলে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এই সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিশেষ উদ্যোগ রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতায় প্রতিবন্ধীদের বিশেষ করে নারী-বালিকা প্রতিবন্ধীদের ক্ষমতায়নের ব্যাপারে কাজ করছেন। আমাদের দায়িত্ব হবে এই কাজে সবাই মিলে একত্রে এগিয়ে যাওয়া। সে লক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনকে ইতিমধ্যেই অধিদপ্তরে পরিণত করার নির্দেশ প্রদান করা হয়েছে। খুব শীঘ্রই তার বাস্তবায়ন হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

উন্নয়নে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে: মেনন

আপডেট সময় ১০:০০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮