ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রী ও মেয়েদের জন্য এখন কঠিন সময়: ওয়ার্নার

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিংয়ের ঘটনার পর দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন ডেভিড ওয়ার্নার। দেশে ফিরে সিডনি বিমানবন্দরে মিডিয়ার সামনে কথা বলেছেন তিনি। তবে, বেশিক্ষণ নয়। অল্প কয়েকটি বাক্যেই তার অবস্থা তুলে ধরেছেন তিনি। এ সময় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই মেয়ে।

ডেভিড ওয়ার্নার বলেন, ‘আপনারা বুঝতেই পারছেন যে আমার স্ত্রী ও মেয়েদের জন্য এটি কঠিন সময়। এখন আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মেয়েদের বিশ্রামে রাখা। আর আমার মন পরিষ্কার করা যাতে আমি চিন্তা করতে পারি ও কথা কথা বলতে পারি।’

গতকাল ‍বৃহস্পতিবার ডেভিড ওয়ার্নার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘অস্ট্রেলিয়া ও সারাবিশ্বের ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে বলছি, এখন আমি সিডনি যাচ্ছি। আমার ভুল হয়েছে যেটা ক্রিকেটের ক্ষতি করেছে। এর জন্য আমি ক্ষমা চাচ্ছি এবং দায় নিচ্ছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছরের জন্য ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তিনি আর কখনও অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রী ও মেয়েদের জন্য এখন কঠিন সময়: ওয়ার্নার

আপডেট সময় ০৯:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮