ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেনা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের কচুয়া উপজেলায় দেনা পরিশোধে ব্যর্থ ও পাওনাদারদের চাপে বিপর্যস্ত হয়ে মান্নান সিকদার (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের বাড়ির উঠানের ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী পেয়ারা বেগম বলেন, আমার স্বামী মান্নান পেশায় মাছ ব্যবসায়ী। আমাদের পাঁচ সদস্যের পরিবার। প্রায় এক বছর আগে আমার বড় ছেলে সোহেল সিকদার দুর্ঘটনায় পা ভেঙে যায়। বড় ছেলের চিকিৎসা করাতে গিয়ে আমার স্বামী প্রায় সাত লাখ টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের চাপে তিনি বেশ কিছুদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

বৃহস্পতিবার রাতে আমরা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে তিনি ঘর থেকে চুপিসারে বেরিয়ে বাড়ির উঠানের ছবেদা গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।

গ্রামবাসী ও পরিবারের বরাত দিয়ে কচুয়া থানার এসআই মো. জহিরুল হক বলেন, মান্নান সিকদার চিংড়ির রেণু পোনা বিক্রি করে তার সংসার ভালোই চলছিল। হঠাৎ করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তিনি বেশকিছু টাকা দেনাগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেনা পরিশোধে ব্যর্থ ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ০৮:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮