ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এছাড়া ইউএনএ-কে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান তিনি। তিনি জানান, আমার নেতৃত্বে যে সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ) গঠিত হয়েছে তার বাইরে আর কোনো জোট গঠনের প্রশ্নেই ওঠে না। আমার জোটে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করতে হলে সে বিষয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, ইতিপূর্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম বৈঠকে সম্মিলিত জাতীয় জোট গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। আমরা ২টি নিবন্ধিত দল এবং ৩৪ দলের সমন্বিত জাতীয় ইসলামী মহাজোট ও ২২ দলের সমন্বিত বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নিয়ে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছি। এছাড়া আমাদের জোটের নীতি ও আদর্শের সাথে ঐক্যমত্য পোষণ করে অন্য কোনো দল বা জোট সম্মিলিত জাতীয় জোটে শরিক হতে চাইলে- সে ব্যাপারে শুধু আমার জোটের শীর্ষ নেতারাই সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তিনি আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহণ করছে। জাতীয় পার্টিসহ জোটের অন্য শরিকরা জোটগতভাবে এবং নিজ নিজ সংগঠনগতভাবেও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের জোট সম্পর্কিত কোনো তথ্য জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব এবি এম রুহুল আমিন হাওলাদার জানাতে পারবেন।

সম্প্রতি জাতীয় পার্টির সঙ্গে অন্য দলের জোট গঠন সম্পর্কে কিছু বিভ্রান্তিরকর খবর প্রকাশের প্রেক্ষিতে আজ তিনি এ কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেইলর সুইফটের বিয়ের নিরাপত্তায় ১ লাখ ৬০ হাজার ডলার ব্যয়

জোট নিয়ে দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার: এরশাদ

আপডেট সময় ০৫:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭