ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পিএসজিতে যাওয়ার কারন জানালেন নেইমার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পর মনের দুয়ার খুলে দিয়েছেন নেইমার। দলবদল, অর্থের ঝনঝনানি, পরিকল্পনা, লক্ষ্যের পাশাপাশি বলেছেন সাবেক ক্লাব বার্সেলোনা ও সেখানকার ভক্তদের নিয়েও।

সংবাদ সম্মেলনে নেইমার, ‘অর্থের পিছনে ছুটলে অন্য কোথাও যেতে পারতাম, অন্য দেশে, ক্লাবে। খুবই দুঃখজনক যে মানুষ এটা বলছে। সব খেলোয়াড়ের ক্লাবে থেকে যাওয়া বা ছাড়ার জন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তবে আমি আনন্দিত, পিএসজি আমার উপর আস্থা রাখছে। ’

বৃহস্পতিবার ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে পাঁচ বছরের জন্য পিএসজিতে নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে শনিবার রাতেই লিগ ওয়ানের প্রথম ম্যাচ নেমে যাওয়ার সম্ভাবনা আছে ব্রাজিলিয়ান তারকার।

অর্থের জন্য নয়, ট্রান্সফার ফির রেকর্ড গড়তেও নয়। তবে কী জন্য বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানো? নেইমার খোলাসা করলেন সেটিও, ‘যারা অন্যভাবে বলছে, তারা আমার জীবন সম্পর্কে কিছুই জানেন না। কখনই অর্থ দ্বারা প্ররোচিত হইনি। হৃদয় যা বলেছে, সেটাই শুনেছি। মানুষ হয়তো অন্যভাবে ভাবছে। এখানে নতুন শিরোপা ও নতুন চ্যালেঞ্জগুলোর জন্যই এসেছি। আমাকে অনুপ্রাণিত করেছে আরও বড় স্বপ্ন দেখার ইচ্ছা। ’

২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে থেকে তৃতীয় হন ব্রাজিলের এই ফরোয়ার্ড। গত অক্টোবরে কাতালান ক্লাবটির হয়ে পাঁচ বছরের নতুন চুক্তিতেও এসেছিলেন। কিন্তু সব ছিন্ন করে আইফেল টাওয়ারের দেশে এখন পিএসজির খেলোয়াড় তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিএসজিতে যাওয়ার কারন জানালেন নেইমার

আপডেট সময় ০৫:৩৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭