ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কে বা কারা এসে ব্যালট বই ছিনতাই করে নিয়ে গেছে: প্রিসাইডিং

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর পর সাড়ে ১০টার দিকে পৌর শহরের উত্তর আরপিননগর ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।

উত্তর আরপিননগর ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শফিকুল ইসলাম খন্দকার ব্যালট পেপার ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা এসে ৪০ পৃষ্ঠার একটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে গেছে। বইটি উদ্ধারের চেষ্টা চলছে।’

তবে স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন অভিযোগ করে বলেছেন, ‘৪০ পৃষ্ঠার নয়, ১০০ পৃষ্ঠার পুরো বইটি ছিনতাই হয়ে গেছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখতের তিনজন সমর্থক এসে বই ছিনতাই করে নিয়ে গেছেন।’

সরকার সমর্থকরা কেন্দ্র দখলের চেষ্টা করছেন এবং ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন এই প্রার্থী। তিনি আরো অভিযোগ করেন, পৌরসভার ২৩টি ভোটকেন্দ্রর মধ্যে বেশিরভাগ ভোটকেন্দ্র সরকারদলীয় কর্মী-সমর্থকরা প্রভাব খাটিয়ে তাঁর ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না।

শহরের কোনো কোনো কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বিজিবি, র‌্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল ৮টা থেকে ভোট শুরু হলেও বৈরী আবহাওয়া থাকায় সকালে ভোটারের উপস্থিতি কম লক্ষ করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এরই মধ্যে তিন মেয়রপ্রার্থী নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

সুনামগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৪২ হাজার ৩২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ১৪৯ জন এবং নারী ভোটার ২১ হাজার ১৭৩ জন।

উপনির্বাচনে তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে নাদের বখত, বিএনপির দেওয়ান সাজাউর রাজা সুমন এবং স্বতন্ত্র প্রাথী হিসেবে দেওয়ান গণিউল সালাদীন লড়াই করছেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ১১ জন নির্বাহী হাকিম, দুই প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল মোতালেব।

গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আর সারা দেশে একযোগে ১৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভাসহ চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড ও একটি উপজেলায় আজ ভোট গ্রহণ হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কে বা কারা এসে ব্যালট বই ছিনতাই করে নিয়ে গেছে: প্রিসাইডিং

আপডেট সময় ০২:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮