ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার সাদুল্যাপুরে মেয়ের জামাতার ছুরিকাঘাতে খুন হয়েছেন শাশুড়ি। বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা (৫৫) ওই গ্রামের মৃত আ. ছামাদ মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে কামরুল ইসলাম জানান, ১২ বছর আগে তার বোন শাহানা আকতারের সঙ্গে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা গ্রামের আ. জলিল মিয়ার ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে বছরখানেক আগে শাহানাকে তালাক দেন সাইফুল। এর পর সাইফুল তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবারও বিয়ে করার জন্য চেষ্টা চালান।

তবে এ বিষয়ে রাজী নয় শাহানা ও তার মা-ভাই। ঘটনার রাতে সাইফুল শ্বশুরবাড়িতে এসে কৌশলে শাশুড়িকে ঘর থেকে ডেকে বের করে। পরে বাড়ির পাশে দাঁড়িয়ে কথা বলার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এ সময় খারুন্নেছার চিৎকারে আশপাশের লোকজন এসে খায়রুন্নেছাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার নিহতের লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

আপডেট সময় ১২:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮