ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

গাইবান্ধায় সড়কে প্রাণ গেল মেধাবী ছাত্রের

অাকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী সদরের ঢাকা-রংপুর মহাসড়কের উপর রাব্বীর মোড়ে রংপুরগামী এবি এন্টার প্রাইজ বাসের চাপায় খায়রুজ্জামান তুহিন নামে দশম শ্রেণির এক মেধাবী ছাত্র নিহত হয়েছে।

নিহত ছাত্র সদরের গৃধারীপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। সে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল।

খায়রুজ্জামান তুহিন উপজেলার বাশকাটা গ্রামের আশরাফুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে দুর্ঘটনাস্থলের পূর্বপাশে ট্রাক মালিক সমিতির চাঁদা উত্তোলনের উদ্দেশ্যে ঢাকাগামী চলাচলরত একটি ট্রাককে সিগন্যাল দিয়ে থামানো হয়। তুহিন প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এ ট্রাকটি পেরিয়ে সাইকেল নিয়ে রাস্তার পশ্চিম পাশে পার হতে গেলে রংপুরগামী (ঢাকা মেট্রো-ব ১১-৬১৭০) এবি এন্টার প্রাইজ বাস ধাক্কা দেয়। এসময় উপস্থিতিদের চিৎকারে বাসটি না থামিয়ে ছাত্রকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। তাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

পরে ঘাতক বাসটি পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতির সামনে থামিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। এসময় বাসটি স্থানীয়রা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া চেষ্টা করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

গাইবান্ধায় সড়কে প্রাণ গেল মেধাবী ছাত্রের

আপডেট সময় ১২:২৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮