ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কপিল-শচীনের পর মাদাম তুসোয় কোহিলি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কপিল দেব, লিওনেল মেসি, ডেভিড বেকহ্যাম, ক্রিশ্চিয়ানো রোনালদো, শচীন টেন্ডুলকারদের পর এবার বিরাট কোহলি। ক্রীড়াবিশ্বের একঝাঁক কিংবদন্তিদের সঙ্গে একাসনে জায়গা করে নিতে চলেছেন ভারত অধিনায়ক। দিল্লির মাদাম তুসোয় অচিরেই স্থাপিত হতে চলেছে বিরাট কোহলির মোমের মূর্তি। সুতরাং দিল্লির ক্রিকেটপ্রেমীরা এবার থেকে মিউজিয়ামে গিয়ে কোহলির সঙ্গে সেলফি তোলার সুযোগ পাবেন সারা বছর।

প্রস্তাব পাওয়ার পর রীতিমতো উচ্ছ্বসিত দেখায় বিরাটকে। নিজের শহরে এমন চিরস্থায়ী স্মৃতিফলক স্থাপণের জন্য মিউজিয়াম কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন কোহলি। বিরাট বলেন, ‘মাদাম তুসোয় জায়গা পাওয়া অত্যন্ত সম্মানের। মাদাম তুসোর প্রতিনিধিদলকে ধন্যবাদ আলোচনা চক্রে ধৈর্য্য দেখানো এবং অসাধারণ কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য।’

লন্ডন থেকে মাদাম তুসোর বিশেষজ্ঞ প্রতিনিধিরা ভারতে আসেন বিরাটের সঙ্গে দেখা করতে। কোহলির শরীরের সঠিক মাপ নেওয়া ছাড়াও বেশ কিছু ছবিও তুলেছেন তারা, যাতে নিখুঁতভাবে মূর্তি তৈরি করা যায়।

একাদশ আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার বিরাট এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোরের হয়ে মাঠে নামার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। ১৭ কোটি টাকার বিনিময়ে কোহলিকে রিটন করেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। দক্ষিণ আফ্রিকা সফরের পর ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামে রয়েছেন তিনি। প্রয়োজনীয় বিশ্রামে তরতাজা কোহলিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত ছন্দে দেখা যাবে বলেই বিশ্বাস ভারতীয় ক্রিকেটমহলের।

আইপিএলের ঠিক পরেই সারের হয়ে কাউন্টি ক্রিকেটে মাঠে নামতে দেখা যাবে কোহলিকে। গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগে ওদেশের পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে নাও দেখা যেতে পারে ভারত অধিনায়ককে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কপিল-শচীনের পর মাদাম তুসোয় কোহিলি

আপডেট সময় ১১:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮