ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন কারাবন্দীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের বিভিন্ন কারাগারের থাকা বন্দিরা তাদের স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। বুধবার সকাল ১১টায় টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মোবাইল ফোন সেবার ‘স্বজন’ নামের পাইলট এই প্রকল্পের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিরা প্রতিমাসে দু’দিন স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। প্রকল্প সফল হলে পরবর্তীতে দেশের অন্যান্য কারাগারেও এই ব্যবস্থা চালু করা হবে।

এর আগে ২০১৬ সালের ১০ এপ্রিল কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে’ পরিবারের সঙ্গে কারাবন্দীদের ফোনে কথা বলার সুযোগ দেয়ার প্রতিশ্রুতি করেন। এরই অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল জেলা কারাগারে এই কার্যক্রম প্রথম শুরু হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন কারাবন্দীরা

আপডেট সময় ১০:১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮