ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি চ্যালেঞ্জের মুখোমুখি হতে মুখিয়ে স্পেনের গোলরক্ষক

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় স্বাগতিক স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যানচেস্টারে গত শুক্রবার ইতালির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে রোববার ও সোমবার মাদ্রিদে অনুশীলনে দেখা গেছে তাকে। আর তাই ম্যাচটিতে বার্সেলোনার এই ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা রয়েছে।

সোমবার সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার দে হেয়া বলেন, “আমি সেরা খেলোয়াড়দের মুখোমুখি হতে চাই। মেসি তাদের একজন। গোলকিপার হিসেবে মেসির মুখোমুখি হওয়াটা একটা চ্যালেঞ্জ।”

আর্জেন্টিনার মতো স্পেনও রাশিয়া বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। গত শুক্রবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।

নিজেদের বিশ্বকাপ ভাবনা নিয়ে দে হেয়া বলেন, “আমরা ভালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটা আমাদের ধরে রাখতে হবে। আশা করি, সম্ভাব্য সেরা ফর্ম নিয়ে আমরা বিশ্বকাপে যাবো।”

প্রতিপক্ষ দলে মেসির উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন বার্সেলোনায় তার সাবেক সতীর্থ থিয়াগো আলকান্তারা।

২০১৩ সালে বার্সেলোনা ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়া স্পেনের এই মিডফিল্ডার বলেন, “আমি মনে করি, এই ম্যাচে থাকাটা মেসির জন্য গুরুত্বপূর্ণ। এটা কেবল ফুটবল বিশ্বের জন্য প্রদর্শনীর দিক থেকেই নয়; আমরাও সবসময় সেরাদের সঙ্গে খেলতে ও মুখোমুখি হতে চাই। আমরা সেরা হতে চাই। আর তা হতে সেরাদের সঙ্গে খেলার দরকার আছে আমাদের।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি চ্যালেঞ্জের মুখোমুখি হতে মুখিয়ে স্পেনের গোলরক্ষক

আপডেট সময় ০৮:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮