ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকার পথে ২০ ভারতীয়ের পদযাত্রা

অাকাশ জাতীয় ডেস্ক: 

’৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে ভারতের কলকাতার ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থী হেঁটে কলকাতা থেকে ঢাকা যাচ্ছেন। স্বাধীনতা দিবসের আগে তারা গন্তব্যে পৌঁছাবেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা দেশে ফিরবেন।

ওই দলে রয়েছেন ২০ জন শিক্ষক-শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছেন ৮ শিক্ষক ও ১২ শিক্ষার্থী।

গত শুক্রবার তারা কলকাতা থেকে রওনা দিয়েছেন। শনিবার বিকালে তারা ঝিনাইদহ শহরে এসে পৌঁছান। ঝিনাইদহে রাত্রিযাপন শেষে রবিবার ঢাকার পথে হেঁটেই তারা রওনা হয়েছেন।

দলটির সহায়ক সদস্য সুখেন মণ্ডল জানান, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের হীরক জয়ন্তী এবং মৈত্রী দেশ এই কর্মসূচির আয়োজক। কলেজের অধ্যক্ষ সুবির কুমার দত্ত দলটির নেতৃত্বে আছেন।

শুক্রবার বেশ ঘটা করেই দলটির যাত্রা শুরু হয়। পশ্চিম বঙ্গের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে এসময় উপস্থিত ছিলেন। দলটি প্রথম দিন ভারতের পেট্রাপোল পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। সেখানে তারা রাত্রিযাপন করে রবিবার সকালে রওনা দিয়ে শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ তারা ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী পৌঁছায়। তখন ছোট ছোট কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা ঝিনাইদহ শহরের দিকে আসছিল। সবার গায়ে ভারতীয় জাতীয় পতাকার রঙে তৈরি গেঞ্জি।

সুখেন মণ্ডল বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে তুলতেই তাদের এই পদযাত্রা। ২৬ মার্চ তারা ঢাকায় পৌঁছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন এবং একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি রক্তদান ক্যাম্প করার ইচ্ছা আছে। এরপর তারা ভারতে ফিরে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকার পথে ২০ ভারতীয়ের পদযাত্রা

আপডেট সময় ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮