ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ভালুকায় ভবনে বিস্ফোরণ, নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকার ছয়তলা বিশিষ্ট একটি ভবনের তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী নিহত এবং তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত একটার দিকে উপজেলার মাস্টারবাড়ি এলাকার আরএস টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তৌহিদ অপু। আহত হয়েছেন শাহীন, দীপ্ত হাফিজ নামে তিনজন। এদের মধ্যে শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দীপ্ত ও হাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ভবনের দুটি দেয়াল ভেঙে গেছে। বাড়িটির মালিকের নাম আব্দুর রাজ্জাক ঢালী। তিনি ঢাকায় থাকেন। ৪২টি ইউনিটের ভবনটি গত দুই সপ্তাহ আগে উদ্বোধন করা হয়।

রাত একটার দিকে ভবনটির তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে একজনের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে। বর্তমানে পুলিশ সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। তবে ভবনটিতে কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর সদস্যরা অবস্থান করছিলেন কি না তা এখনো নিশ্চিত করতে পারেননি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনাস্থলে পরিদর্শনে আসা র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল শরীফুল ইসলাম জানান, বিল্ডিংটির এখনও রংসহ নির্মাণ কাজ চলছে। ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, বিস্ফোরণে ভবনটির দেয়াল ও জানালার কাঁচ ভেঙে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ভালুকায় ভবনে বিস্ফোরণ, নিহত ১

আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮