ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

হ্যারি কেন ছাড়াও জিতে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

একাদশে ছিলেন না সেরা তারকা হ্যারি কেন। তাকে ছাড়া ইংল্যান্ড জিততে পারে কি না-তাই ছিল দেখার অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশরা।

আমস্টারডামে শুরু থেকে তুমুল লড়াইয়ে এগিয়ে চলে খেলা। ক্ষণে ক্ষণে বলের দখল নিয়ে একে অপরের প্রান্তে হানা দেয় দুদল। তবে প্রথমার্ধে কেউই প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ভীষণ আগ্রাসী হয়ে ওঠে ইংল্যান্ড। গোল পেতে মরিয়া হয়ে ওঠে তারা। অবশেষে ৫৯ মিনিটে তাদের অপেক্ষার অবসান ঘটে। এ সময় ইংলিশদের সাফল্য এনে দেন জেসে লিংগার্ড। আন্তর্জাতিক ম্যাচে এটি তার নবম গোল।

এগিয়ে গিয়ে আরও গতিশীল ফুটবল উপহার দেয় ইংল্যান্ড। কিন্তু আর গোল আদায় করতে পারেনি তারা। এতে বিশ্বকাপে নাম লেখাতে না পারা দলটির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।

গোটা ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনী করেছে ইংল্যান্ড। তবু গোলের ব্যবধান বাড়াতে না পারার আফসোস থেকে যাচ্ছে। সেই আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠেও, ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। তাদের দম নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। তবে জয়ের ব্যবধান আরও বাড়লে,সেটা খুব স্বস্তিদায়ক হতো।

জয় পেলেও ৯০ সমর্থক গ্রেপ্তারের ঘটনায় আনন্দটা ম্লান হয়ে গেছে ইংল্যান্ডের। আমস্টারডামের রাস্তায় উচ্ছৃঙ্খল আচরণের দায়ে তাদের গ্রেপ্তার করে ডাচ পুলিশ।

ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামের গ্যালারিতে উচ্ছৃঙ্খল আচরণ করে ইংলিশ সমর্থকেরা। নেদারল্যান্ডসের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দিয়ে স্বাগতিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

হ্যারি কেন ছাড়াও জিতে ইংল্যান্ড

আপডেট সময় ০৪:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮