ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ

‘নেইমারের অভাব অপূরণীয়’

আকাশ স্পোর্টস ডেস্ক:

দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই আছ বিশ্বকাপ প্রস্তুতিপর্বে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা। পরবর্তী ম্যাচ জার্মানির বিপক্ষে। এই দুই ম্যাচের আগে তিতে বললেন, নেইমারের অভাব কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় মস্কোয় রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। চার দিন পর খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে। ২৬ বছর বয়সী পিএসজির তারকা নেইমার পায়ের আঙুলের অস্ত্রোপচারের পর পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। প্রীতি ম্যাচগুলোতে এই ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

নেইমারের অনুপস্থিতি নিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘নেইমারের বিকল্প হয় না। তার জায়গায় হয়তো ডগলাস কস্তা খেলবে, তবে এতে নেইমারের অভাব পূরণ হবে না। ডগলাস কস্তা নিজের মতোই খেলবে। আমি চাই কাসেমিরো তার ক্লাবে যে ভূমিকা পালন করে, জাতীয় দলেও তা করুক। কুতিনহোর বিষয়েও আমার একই বক্তব্য থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

‘নেইমারের অভাব অপূরণীয়’

আপডেট সময় ১২:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮