ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের মৃত্যুর খবরকে জোকস বললেন ক্রিকেটার শোয়েব আখতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাড়া জাগানো ক্রিকেটার গতিদানব শোয়েব আখতার ৪২ বছর বয়সে মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এ খবরকে জোকস বলে নাকচ করে দিয়েছেন।

জানা গেছে, গত মঙ্গলবার আশান কামাল পাশা নামে এক পাকিস্তানি ফেসবুকে পোস্ট করেন- দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার(রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল ৪২ বছর।

এ খবর মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে। মৃত্যুর খবর শোয়েব আখতারের কানেও পৌঁছায়। নিজের মৃত্যুর এমন গুজবকে উড়িয়ে দিয়ে টুইট করেন তিনি।

টুইটে শোয়েব লেখেন- প্রতিদিন ওই ফলের দোকানের কাছ দিয়ে আমি যাতায়াত করি। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছেন ভাই।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের অন্যতম সেরা ফাস্টবোলার শোয়েব।

এর পর নিজের মতো গতিদানব গড়ে তুলতে পাকিস্তানের প্রত্যন্ত অলিগলি থেকে তরুণ ফাস্টবোলারদের খুঁজে বের করে প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এ ছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গেও তিনি যুক্ত আছেন।

উল্লেখ্য, এর আগে আরেক পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল সামাজিকমাধ্যমে। তখন তিনিও টুইট করে নিজের বেঁচে থাকার কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজের মৃত্যুর খবরকে জোকস বললেন ক্রিকেটার শোয়েব আখতার

আপডেট সময় ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮