ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মেসি-রোনাল্ডোর মধ্যে কাকে বেছে নিলেন বুফন?

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো- কে সেরা? এ বিতর্ক দীর্ঘদিনের। এ নিয়ে দুই ভাগে বিভক্ত গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কেউ ছোট ম্যাজিসিয়ানকে তো, কেউ এগিয়ে রাখেন সিআর সেভেনকে। এবার এ দুজনকে নিয়ে নিজের মতামত তুলে ধরলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

গত এক দশকে ব্যালন ডি’অরকে পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছেন মেসি আর রোনাল্ডো। ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কারটি ভাগাভাগি করে নিয়েছেন দুজনে। এই সময়ে সমান পাঁচবার করে ব্যালন ডি’অর ট্রফি শোকেসে ভরেছেন তারা। এবারও সেই ট্রফি জেতার দৌড়ে রয়েছেন দুই ফুটবল মাস্টার। সার্বিকভাবে তাদের মধ্যে কে সেরা? তা নির্ণয় করা কঠিনই বটে!

বুফন মনে করেন, সত্যিকার অর্থে তারা (মেসি-রোনাল্ডো) আলাদা ঘরানার ফুটবলার। তাদের মধ্যে সেরা নির্বাচন করাও কঠিন।

অবশ্য জুভেন্টাস গোলরক্ষক এগিয়ে রাখছেন মেসিকে, সে বর্তমান জামানার সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়। তার স্কিল অনন্য। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যেমন গোল করতে পারে, তেমন করাতে পারে। একজন ফুটবলারের এটি অসামান্য যোগ্যতা।

রোনাল্ডো সম্পর্কে তার প্রশংসাপত্র, সে ভালো ফিনিশার। পেনাল্টি এরিয়ায় ভয়ানক। এ অঞ্চলে ও বল পেলেই গোল হওয়ার সম্ভাবনা থাকে। তবে মধ্যমাঠের ওপরে মেসির মতো সুনিপুণ নয়। গোল তৈরি করার কারিগর হিসেবে তার চেয়ে বেশ পিছিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসি-রোনাল্ডোর মধ্যে কাকে বেছে নিলেন বুফন?

আপডেট সময় ০৩:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮