ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাশ্মীরে হামলায় মেজরসহ ২ সেনাসদস্য নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুই সেনা নিহত হয়েছেন। ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর তল্লাশি দলের ওপর হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে এক মেজরসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সেনা।

রাজ্য পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শোপিয়ান জেলার জয়পুরা এলাকার আশপাশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে বলে বুধবার রাতে খবর পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ খবরের ভিত্তিতে সেই এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশি চলাকালে সেনাদের ওপর গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে তিন সেনা আহত হন। পরে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেজরসহ দুজনের মৃত্যু হয়। এই হামলার ঘটনায় জড়িতদের সন্ধানে শোপিয়ানে তল্লাশি চলছে।

এদিকে, আলাদা ঘটনায় কাশ্মীরের কুলগ্রাম জেলার গোপালপোরা গ্রামে সকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, ওই দুজন একটি ব্যাংকের গাড়িতে হামলায় জড়িত, যেটিতে পাঁচ পুলিশ সদস্য ও ব্যাংকের দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছিলেন।

মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার পুলওয়ামায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার অন্যতম সংগঠক আবু দুজানা ও তার এক সহযোগী। এ ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন পুলওয়ামার বহু বাসিন্দা। এর রেশ না কাটতেই বৃহস্পতিবার দুই সেনা নিহত হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কাশ্মীরে হামলায় মেজরসহ ২ সেনাসদস্য নিহত

আপডেট সময় ০৩:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭