ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অসুস্থ মায়ের কথায় হিগুয়েইনের অবসরের সিদ্ধান্ত বাতিল

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুই বছর আগে অবসরের খুব কাছে গিয়েও গুরুতর অসুস্থ মায়ের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে হিগুয়েইন একথা স্বীকার করেছেন।

জাতীয় দলের হয়ে ঐ সময় দারুন এক কঠিন সময় পার করছিলেন ৩০ বছর বয়সী জুভেন্টাসের এই ফরোয়ার্ড।

২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানীর কাছে পরাজয়ের পরে টানা দুই বছর চিলির কাছে কোপা আমেরিকায় পরাজিত হয়ে আর্জেন্টিনা তখন দারুন মানসিক চাপে ছিল।

গণমাধ্যমের রোষানলে পড়া হিগুয়েইনের সামনে সমর্থকদের চাপ ও মায়ের অসুস্থতা দারুন চিন্তার বিষয় ছিল।

আর্জেন্টাইন চ্যানেলে হিগুয়েইন বলেছেন, ‘ওই সময়টি আমার জন্য দারুন দু:সময় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মা সুস্থ হয়ে উঠেছেন। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখন সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা ফাইনালের পরে আমি যখন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখেছিলাম তখন নিজেকে আর সংযত করতে পারিনি, অবসরের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলাম। কিন্তু তিনি আমাকে সাহস দিয়েছেন, আমাকে খেলা চালিয়ে যেতে বলেছেন।’

এ পর্যন্ত ৬৯টি আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে হিগুয়েইন গোল করেছেন ৩১টি। কিন্ত গত নয় মাস যাবত আর্জেন্টিনার হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তারকা এই ফরোয়ার্ড।

যদিও শুক্রবার ম্যানচেস্টারে ইতালির বিপক্ষে বিশ্বকাপ প্রীতি ম্যাচের জন্য তাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়েছে।

কোচ জর্জ সাম্পাওলির বিবেচনায় দীর্ঘদিন পরে জাতীয় দলে আসতে পেরে উচ্ছসিত হিগুয়েইন বলেছেন, ‘জীবন শতভাগ ফুটবল নয়। এজন্য আমার পরিবারকে ধন্যবাদ। এখন আমি অনেক বেশী শক্তিশালী। কারন আমি বেশ কিছু কঠিন সময় পার করে আবারো এখানে এসেছি। জাতীয় দলেও আমার সময়টা ভাল কাটেনি। তারপরেও পুনরায় দলে আসতে পেরে আমি খুশী।

বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন মুহূর্ত পার করে শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন পূরণ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অসুস্থ মায়ের কথায় হিগুয়েইনের অবসরের সিদ্ধান্ত বাতিল

আপডেট সময় ০৫:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮