ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ ছয় মাসের মধ্যে কাঁচপুর বাস টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণধোলাই তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে সরকার নিয়ম না মানলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প ২০২৭ থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার

আগামিকাল অনুষ্ঠানস্থলে ‘ব্যাগ বহন নিষিদ্ধ’

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২২ মার্চ) জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি সুষ্ঠ ভাবে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে সারাদেশের অনুষ্ঠানস্থলে সব ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল মঙ্গলবার (২০ মার্চ) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

এর আগে এই কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী বৃহস্পতিবার সারাদেশে এই অনুষ্ঠান চলবে। এতে কেউ যেন নাশকতা করতে না পারে এজন্য সব ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বলেন, ‘ছাত্র বা যুবক শ্রেণির ব্যক্তিরা পিঠে এক প্রকার ব্যাগ বহন করে। অনুষ্ঠানের দিন এ ধরনের কোনো ব্যাক-প্যাকসহ কোনো রকম ব্যাগ বহন করতে দেব না।’

‘সারাদেশে এ দিন বিরাট জনবহুল সমাবেশ হবে। এজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি’ বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‘এছাড়াও বিকাল ৪টায় রাজধানীর কয়েকটি পয়েন্ট থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারীরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে থাকবেন সাধারণ মানুষও’ জানিয়ে তিনি বলেন, ‘এজন্য ধারলো বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন বস্তুও বহন করতে দেয়া হবে না।’

তিনি বলেন, ‘ওইদিন সচিবালয়ে বেলা ৩টার পর কেউ প্রবেশ করতে পারবে না। যারা প্রবেশ করে ভেতরে অবস্থান করবেন, তারাও বের হতে পারবেন না।’

রাজধানীর মিরপুরে পুলিশের এক পরিদর্শক নিহতের কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে পুলিশ প্রধান বিস্তারিত বলেছেন। তবে পুলিশ কর্মকর্তার হত্যাকারীকে খুঁজে বের করা হবে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

আগামিকাল অনুষ্ঠানস্থলে ‘ব্যাগ বহন নিষিদ্ধ’

আপডেট সময় ১২:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮