ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নৌবাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রক্ষণাবেক্ষণে দেশপ্রেম ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে চট্টগ্রামে নৌবাহিনীর অনুষ্ঠানে এ আহ্বান জানান সরকারপ্রধান।

বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম পৌঁছালে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর পতেঙ্গায় নৌবাহিনীর নবনির্মিত বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই কমপ্লেক্সে ১৬টি ভবন রয়েছে। এর সামনেই ১৮ ফুট উচ্চতা ও ১৮ টন ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য।

এখান থেকে দুপুরে ঈশা খাঁ ঘাঁটিতে নৌবাহিনীর ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান অংশ নেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিএন ডক ইয়ার্ডটিতে বর্তমানে সামরিক বেসামরিক দুই হাজার জনবল ও ২৪টি ওয়ার্কশপ পরিচালনা করছে। যেখানে এরই মধ্যে দেশি-বিদেশি ৭০৭টি যুদ্ধ জাহাজের সফল ডকিংসহ রক্ষণাবেক্ষণ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তার ঘোষণা বাংলাদেশের

নৌবাহিনীকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮