ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

ব্যানারের সামনে ছবি তোলা নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি পালনকালে ছবি তোলার সময় ব্যানারে দাঁড়ানো নিয়ে বিএনপির অঙ্গসংগঠনের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টনীর মধ্যে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। এতে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে ফিরে যান। সেখানে সমাবেশ চলাকালে বিভিন্ন পত্রিকার ক্যামেরাম্যানরা ছবি তুলতে থাকলে নেতাকর্মীরা সরব হন। ছবি তোলার জন্য ব্যানারে দাঁড়ানো নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে বিএনপি নেতা পরিমল চন্দ্র দাসসহ ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সমাবেশে অন্যদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সহসভাপতি আলী আজগর তালুকদার হেনা, উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, জানে আলম খোকা, মাফতুন আহমেদ খান রুবেল, নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, খায়রুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যানারের সামনে ছবি তোলা নিয়ে বিএনপির দুপক্ষের হাতাহাতি

আপডেট সময় ১০:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮