ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যু: প্রতিবাদে মানববন্ধন

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের সখীপুর পৌরশহরের লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভুল চিকিৎসায় ইসরাত জাহান হ্যাপী নামে এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ওই ছাত্রীর মৃত্যু হয়।

নিহত ইসরাত জাহান হ্যাপী সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের ছাত্রী ও পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মুদি দোকান্দার আবদুল হান্নানের মেয়ে।

ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সখীপুর-মহানন্দপুর সড়কের সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসের সামনে তারা এ মানববন্ধন করে। কর্মসূচিতে হ্যাপীর সহপাঠীসহ এবং শিক্ষকরা অংশ নেন। কর্মসূচিতে হ্যাপীর স্বজনরাও উপস্থিত ছিলেন। এসময় ভুল চিকিৎসায় মেধাবী শিক্ষার্থী হ্যাপীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক আবদুস সাত্তারের কঠোর শাস্তির দাবি করা হয়।

এছাড়াও সখীপুর পৌরশহরের লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানান।

মানববন্ধনে কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, ছাত্রীসংসদের ভিপি স্বপ্না আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ৫ মার্চ পেটের ব্যথা নিয়ে সখীপুর পৌরশহরের লাইফ কেয়ার ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে হ্যাপীকে ভর্তি করে। সে সময় ওই ক্লিনিকের একটি অংশের মালিক ও ডা. আবদুস সাত্তার রোগীর অ্যাপিন্ডিসাইট হয়েছে জানিয়ে ৬ মার্চ অস্ত্রোপচার করেন। পরবর্তী সময়ে রোগীর অবস্থার অবনতিতে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও রোগীর অবস্থার উন্নীত না হওয়ায় গত ১৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার ভোরে হ্যাপীর মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাঙ্গাইলে ভুল চিকিৎসায় কলেজছাত্রীর মৃত্যু: প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮