ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

২২ মার্চের অনুষ্ঠানে ব্যাগ বহন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতিপত্র পাওয়ার আনন্দ উদযাপনের দিন ২২ মার্চ বৃহস্পতিবার কোনো ধরনের ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

সোমবার সচিবালয়ের সভাকক্ষে ২২ মার্চের কর্মসূচি বাস্তবায়নে এক সভা শেষে এই নিষেধাজ্ঞার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সভায় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশ হিসেবে তালিকাভুক্ত হয়। আর বাংলাদেশ সময় ১৭ মার্চ জাতিসংঘ বাংলাদেশকে ‍উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্র হস্তান্তর করে। আর এই স্বীকৃতি উদযাপনে ২২ মার্চ সারাদেশে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

সেদিন কেন্দ্রীয়ভাবে রাজধানীতেও হবে নানা অনুষ্ঠান। সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সব কটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। বিকাল চারটায় হবে আনন্দ মিছিল। আর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ওই দিন দেশব্যাপী অনুষ্ঠানে যেকোন ধরনের নাশকতা এড়াতে সব ধরণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

‘অনুষ্ঠানের দিন অর্থাৎ ২২ মার্চ পিঠে এক প্রকার ব্যাগ বহন করা হয় যেটা ছাত্র বা যুবক শ্রেণির ব্যক্তিরা এটা ব্যবহার করে, ওইদিন এ ধরনের কোন ব্যাগপ্যাকসহ কোন রকম ব্যাগ ক্যারি করতে দেবো না।’

‘ধারল বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বলাতে পারে এমন ম্যাচ জাতীয় বস্তুও বহন করতে দেয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘সারাদেশে সেদিন জনবহুল সমাবেশ হবে। এজন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।’

‘ওইদিন বাংলাদেশ সচিবালয়ে বেলা তিনটার পর কেউ প্রবেশ করতে পারবে না। যারা প্রবেশ করে ভেতরে অবস্থান করবেন তারাও বের হতে পারবেন না।’

রাজধানীর মিরপুরে পুলিশের এক উপপরিদর্শক মৃত্যের ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে এর কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা ভিন্ন বিষয়। এ বিষয়ে পুলিশ প্রধান বিস্তারিত বলেছেন। এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামালউদ্দিন, আইজিপি জাবেদ পাটোয়ারী, র‌্যাব, বিজিবির প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২২ মার্চের অনুষ্ঠানে ব্যাগ বহন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮