ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাইলট আবিদের স্ত্রীর মাথার খুলি খুলে রাখা হয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

স্ট্রোক করায় অপারেশন করার পর আফসানার মাথার খুলি খুলে রেখেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা। এ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফসাপোর্টে রয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের হাসপাতালটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মেডিকেল বোর্ডপ্রধান ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তিনি বলেন, ক্যাপ্টেন আবিদের স্ত্রী বেঁচে আছেন। তবে তার অবস্থা সংকটাপূর্ণ। তবে তার কিডনি, হার্ট, লিভার সব সচল রয়েছে। তার রক্তচাপ ১২০/৮০। কিন্তু তার ব্রেন স্বাভাবিক রেসপন্স করছে না। যন্ত্রের সাহায্যে তার শ্বাস-প্রশ্বাস চলছে। আফসানা খানমের বর্তমান অবস্থা সম্পর্কে ডা. বদরুল বলেন, তার মস্তিষ্কে রক্ত চলাচল বিঘ্ন ঘটায় আমরা সিটিস্ক্যান করার পর অস্ত্রোপচার করি। কিন্তু পরশু রাতে তিনি আবার স্ট্রোক করেন। এর পর রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত আমরা আরেকটি অপারেশন করি। এর পর আমরা তার মাথার খুলি খুলে রেখেছি। এটি তখনই করা হয় যখন কারো মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ যায়।

এ চিকিৎসক আরও বলেন, শরীর স্বাভাবিকভাবে চলছে, আমরা তো তাকে মৃত বলতে পারি না। তবে এ মুহূর্তে তাকে বাইরে কোথাও নেওয়া সম্ভব না। আমরা তার চিকিৎসা চালিয়ে যাব। আগামীকাল সকাল ১০টায় তার চিকিৎসায় সাত সদস্যের আরেকটি মেডিকেল টিম গঠন করা হবে।

১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিমানটির প্রধান পাইলট আবিদ আহতাবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পর দিন সকালে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

আবিদের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারেননি স্ত্রী আফসানা। স্বামীকে হারিয়ে কখনও বাকরুদ্ধ কখনও অস্বাভাবিক আচরণ করছিলেন- তার স্বামী মারা যাননি, সবাই মিথ্যা কথা বলছে, আবিদ ফিরে আসবে, আবিদ তাকে সঙ্গে না নিয়ে একা চলে যেতে পারে না- এমন প্রলাপ বকতেন তিনি। স্বামীর শোকে মনস্তাত্ত্বিক চাপে রোববার নিজ বাসায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হন। এর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এর পর গুরুতর অবস্থায় আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় আফসানাকে।

এদিকে সোমবার কাঠমান্ডু থেকে বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির সঙ্গে পাইলট আবিদ সুলতানের লাশও দেশে আসে।

এদিন বিকালে অশ্রুসজল একমাত্র সন্তান তানভীর বিন সুলতান যখন বাবার লাশ গ্রহণ করছেন, তখন হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন মা আফসানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি নুসরাতের বাড়িতে আগুন: শর্টসার্কিটের কোনো প্রমাণ পায়নি পল্লী বিদ্যুৎ

পাইলট আবিদের স্ত্রীর মাথার খুলি খুলে রাখা হয়েছে

আপডেট সময় ০৪:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮