ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের পূর্বপাশের বেরিবাঁধ এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’বাদশাহ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র‌্যাব। এ ঘটনায় হানিফ নামে ৪২ বছর বয়সী একজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি চাপাতি ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

নিহত বাদশাহ মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এবং আহত হানিফের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানায়।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, রাত সাড়ে তিনটার দিকে দারুসসালাম থানার গাবতলীর বাসস্ট্যান্ডের পূর্বপাশে বেরিবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয় বেশ কয়েকজন ডাকাত। ওই সময় র‌্যাবের একটি দল সেখানে গেলে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে বাদশাহ ও হানিফ গুলিবিদ্ধ হয়। র‌্যাবের উপপরিদর্শক শহিদ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদশাহকে মৃত ঘোষণা করেন। আহত হানিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দুকযুদ্ধে পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি চাপাতি এবং একটি রাম দা উদ্ধার করেছে র‌্যাব।

জানতে চাইলে র‌্যাব-১০ এর অধিনায়ক মো. শাহাবুদ্দিন খান  বলেন, হতাহতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। বিভিন্ন সময়ে তারা মাছ বহনকারী গাড়ি ও ডিমের গাড়িসহ বিভিন্ন গাড়িতে গুলি করে ছিনতাই করে। গতকাল গভীর রাতে একটি সংবাদ পেয়ে আমরা অপারেশন করি। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

গাবতলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

আপডেট সময় ০২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮