ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতলেন ডেল পোত্রো

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শীর্ষ বাছাই রজার ফেদেরারকে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসের শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রো। সাবেক এই ইউএস চ্যাম্পিয়ন গতকাল ফাইনালে ফেদেরারকে ৬-৪, ৬-৭ (৮/১০), ৭-৬ (৭/২) গেমে হারিয়ে টানা দ্বিতীয় এটিপি শিরোপা জেতার কৃতিত্ব দেখালেন।

২৯ বছর বয়সী আর্জেন্টাইন ডেল পোত্রো একইসাথে ফেদেরারকে ২০১৮ সালে প্রথম হারের তিক্ত স্বাদ দিলেন। একইসাথে নিজের জয়ের ধারা ১১ ম্যাচে নিয়ে গেলেন। এর আগে চলতি মাসে তিনি আকাপুলকো টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন।

ক্যারিয়ারে প্রায় বেশীরভাগ সময়ই কব্জির ইনজুরির কারণে কোর্টের বাইরে ছিলেন ডেল পোত্রো। তৃতীয় সেটে টাই ব্রেকে যাবার আগে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছেন। দুই ঘন্টা ৪২ মিনিটের ম্যারাথন লড়াই শেষে শেষ হাসিটা অবশ্য ডেল পোত্রোর প্রাপ্য ছিল।

ম্যচ শেষে পোত্রো বলেন, ‘তিনি বলেন, ‘রজারকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জেতার বিষয়টি আমি এখনও বিশ্বাস করতে পারছিনা। আমি এখনো ঘোরের মধ্যে আছি। এটা সত্যি ভাষায় প্রকাশ করার মত না, স্বপ্ন সত্যিই হওয়ার মতই ঘটনা।আজ আমরা দারুণ টেনিস খেলেছি। এখন আমার সামনে একটাই লক্ষ্য, জয়ের ধারাবাহিকতা ধরে রাখা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে শিল্প ও সংগীতে উদযাপিত শরৎ উৎসব

ফেদেরারকে হারিয়ে শিরোপা জিতলেন ডেল পোত্রো

আপডেট সময় ০৭:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮