ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনাল্ডোর বাজারমূল্য ১২০ মিলিয়ন ইউরো

আকাশ স্পোর্টস ডেস্ক:

গেল ডিসেম্বরেও ক্রিশ্চিয়ানোর বাজারমূল্য ছিল মাত্র ৮০ মিলিয়ন ইউরো। সর্বোচ্চ বাজারমূল্যধারীদের তালিকার শীর্ষ ২০-এও জায়গা ছিল না তার। সর্বশেষ প্রকাশিত তালিকায় রোনাল্ডো উঠে এসেছেন পাঁচ নম্বরে। তার বাজারমূল্য ৮০ মিলিয়ন থেকে এক লাফে বেড়ে এখন ১২০ মিলিয়ন ইউরো।

অবিশ্বাস্য ফর্মে রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। এ বছর মাত্র ১২ ম্যাচে করেছেন ১৭ গোল। ম্যাচপ্রতি গোলের হার ১.৪১! এ পারফরম্যান্সই বাড়িয়ে দিয়েছে তার বাজারমূল্য। কে জানে, আগুনে ফর্ম অব্যাহত থাকলে রোনাল্ডো হয়তো ছুঁয়ে ফেলবেন শীর্ষে থাকা নেইমার-মেসিকেও!

রিয়াল তারকা নিশ্চিতভাবেই বর্তমানের সেরা তিন খেলোয়াড়ের একজন। তারপরও বাজারমূল্যের দিক থেকে পিছিয়ে থাকার কারণ, তার বয়স। পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের বয়সও বাজারমূল্য নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পারফরম্যান্স, বয়স, ভবিষ্যৎ সম্ভাবনাসহ আরও বেশকিছু বিষয় বিবেচনা করে খেলোয়াড়দের বাজারমূল্য নিরূপণ করে থাকে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সফার মার্কেট। খেলোয়াড়দের বয়স যত বেশি হয়, সম্ভাবনার গ্রাফ তত নিচের দিকে নামতে থাকে। ফলে নিচের দিকে নামতে থাকে বাজারমূল্যের গ্রাফটাও।

রোনাল্ডো এরই মধ্যে ৩৩ পেরিয়েছেন। সাম্প্রতিক বিস্ময়কর পারফরম্যান্সের সুবাদে এক লাফে পাঁচে উঠে এসেছেন। রোনাল্ডোর বাজারদর বাড়লেও তার সতীর্থ গ্যারেথ বেলের কমেছে। রিয়ালের ওয়েলস উইঙ্গারের বর্তমান বাজারমূল্য ৭৫ মিলিয়ন ইউরো, যা তাকে নিয়ে গেছে তালিকায় ২৫ নম্বরে।

বাজারমূল্যে নেইমার-মেসির পরেই আছেন পিএসজির ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে। নেইমারের ক্লাব সতীর্থের বাজারমূল রোনাল্ডোর সমান ১২০ মিলিয়ন ইউরো। ৪ চার নম্বরে থাকা টটেনহ্যামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনের বাজারমূল্যও ১২০ মিলিয়ন ইউরো। তবে বয়স এবং পূর্ব তালিকার ক্রমানুসারে এমবাপ্পে তিনে, হ্যারি কেন চারে।

বাজারমূল্যে শীর্ষ দশে জায়গা পাওয়া অন্য পাঁচ ফুটবলার হলেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন (১১০ মিলিয়ন), অ্যাটলেটিকো মাদ্রিদের অতোয়া গ্রিজমান (১০০ মিলিয়ন), চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড (১০০ মিলিয়ন), ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবা (৯০ মিলিয়ন) ও বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গার ফিলিপে কুতিনহো (৯০ মিলিয়ন ইউরো)। ৮৫ মিলিয়ন ইউরো নিয়ে ১১ নম্বরে জুভেন্টাসের তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনাল্ডোর বাজারমূল্য ১২০ মিলিয়ন ইউরো

আপডেট সময় ০৫:৪০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮