ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

অাকাশ জাতীয় ডেস্ক: 

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বিমানটির পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার সকালে আবারও স্ট্রোক করলে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর আফসানা খানমকে আগারগাঁওয়ের নিউরো সাইন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। সকাল ১০টার দিকে শুরু হওয়া দ্বিতীয় অস্ত্রোপচার শেষ হয় দুপুর বেলা একটার দিকে।

নিউরো সায়েন্স হাসপাতালের তথ্য কর্মকর্তা শিহাব  জানান, রবিবার স্ট্রোক করার পর হাসপাতালে আনা হলে আফসানা খানমের একটি অস্ত্রোপচার হয়। আজ সকালে ফের স্ট্রোক করলে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রবিবার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করেন পাইলট আবিদের স্ত্রী আফসানা খানম। পরে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করেন।

গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের প্রাণহানি হয়।

ওই দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও একদিন পর নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাইলট আবিদের স্ত্রী লাইফ সাপোর্টে

আপডেট সময় ০৩:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮