ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বকাপের আগে চোটের মিছিল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৮৬ দিন বাকি। কিন্তু ফুটবল মহাযজ্ঞের মাহেন্দ্রক্ষণ যত এগিয়ে আসছে, ইনজুরির মিছিল ততই দীর্ঘ হচ্ছে। চোটের অশুভ থাবায় অনেক তারকাই বিশ্বকাপের ট্রেন মিসের শঙ্কায় আছেন।

তারকাদের ইনজুরির মিছিলের অগ্রভাগে আছেন নেইমার ও ম্যানুয়েল নুয়ার। গত সপ্তাহে চোট পেয়েছেন হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন স্পেনের থিয়েগো আলকানতারা। সেই তালিকায় গিয়ে নবতম সংযোজন অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলীয় ডিফেন্ডার ফিলিপ লুইস।

পায়ের ফিবুলা হাড় ভেঙেছে তার। স্ক্যানের পর চিকিৎসকরা মনে করছেন, বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে লুইসকে। তবে এই ইনজুরি বিশ্বকাপে প্রভাব ফেলবে কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না।

বিশ্বকাপে দলের প্রাণভোমরা নেইমারকে নিয়েও পুরোপুরি নিশ্চিত নন ব্রাজিল কোচ তিতে। তিনি নিজেই বলেছেন, ‘সবার আগে স্বাস্থ্যের দিকটা দেখতে হবে। সেটা যতই বিশ্বকাপ হোক। নেইমারকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেব না।’

কোচের কথায় স্পষ্ট যে, নেইমারকে ছাড়াও চিন্তাভাবনা শুরু করেছে ব্রাজিল। নুয়ারকে নিয়ে সমস্যা একটু বেশিই। গত ১২ মাসে তিনবার পায়ের পাতার হাড় ভেঙেছেন বার্য়ান মিউনিখের জার্মান গোলকিপার। বেশিরভাগ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে, পুনর্বাসন প্রক্রিয়াতে। তবে আশা রাখছেন নুয়ার, ‘ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এখনও তো অনেকটা সময় বাকি।’

কিন্তু নুয়ার আশা রাখলেও দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল, এমনকি ক্লাব ফুটবলের বাইরে থাকার পর সরাসরি বিশ্বকাপে খেলা ঝুঁকি হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই।

টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন নিজে মনে করছেন, বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। সমর্থকরাও চাইছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার পর আর যেন ইনজুরিতে না পড়েন টটেনহ্যাম ফরোয়ার্ড। এদের পাশাপাশি বড় চোট সারিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন কলম্বিয়ার হুয়ান কুয়াদার্দো ও আইসল্যান্ডের গিলফি সিগুর্ডসন। ওয়েবসাইট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

বিশ্বকাপের আগে চোটের মিছিল

আপডেট সময় ০৫:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮