ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক: 

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে রোমানা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার রা‌তে সিলেট-ছাতক আঞ্চলিক মহাসড়কের নৌকাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা বেগম (৩৫) ছাতক সদর ইউনিয়নের বাঊশা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে মালবাহী একটি পিকআপ এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে ছাতক জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোমানা বেগমকে মৃত ঘোষণা ক‌রেন। অন্যান্য আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পিকআপ ও অটোরিকশা জব্দ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৪:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮