ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা শাপলা চত্বরে গণহত্যা মামলা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ বিয়ে বাড়িতে প্রেমিকার হানা, লজ্জায় বাবার আত্মহত্যা মিসর বন্দরে ড্রোন হামলা, দুই জাহাজে আগুন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা হজের খরচ কমাতে সৌদির সঙ্গে আলোচনা চলছে : বিমান প্রতিমন্ত্রী

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য সারা দেশে সব ধর্মের উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

দোয়া ও প্রার্থনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি আহতদের আশু সুস্থতা ও আরোগ্য কামনা করা হয়।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় বিশেষ মোনাজাত।

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকালে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। নগরীর অন্যান্য মসজিদ-মন্দির-গির্জা ও প্যাগোডাতেও হতাহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনও সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রার্থনার আয়োজন করে।

রাজধানীর কেন্দ্রীয় গির্জা বলে পরিচিত কাকরাইলের সেইন্ট মেরিস ক্যাথেড্রালেও বিশেষ প্রার্থনা পরিচালিত হয়েছে এদিন।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। আর শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে নেয়া হয় বিশেষ প্রার্থনার কর্মসূচি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল

বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া

আপডেট সময় ০৪:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮