ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফরিদপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরির আঘাতে চাচা মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গদারধর গ্রামে এ ঘটনা ঘটে।

মধুখালীর রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব মৃধা জানান, গদারধর গ্রামে জমি নিয়ে রমজান ফকিরের ছেলে হাফিজ ফকির ও মফিজ ফকিরের সঙ্গে চাচা আব্দুল ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাধে। এ নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে ছুরি দিয়ে আব্দুল ফকিরকে কোপালে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত আক্কাস ফকির ও তার স্ত্রী খাদেজা বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী: নারীর ছবি বিকৃতি ও অনলাইনে হয়রানি ঠেকাতে কাজ করছে সরকার

ফরিদপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

আপডেট সময় ০৩:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮