ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

কক্সবাজারে ঝোপের পাশে গুলিবিদ্ধ দুই লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিনহাজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা পাহাড়ি এলাকার একটি ঝোপের পাশে লাশ দুটি পাওয়া যায়।

নিহতদের নাম-পরিচয় পুলিশ জানাতে পারেনি। কারা কখন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়েও কোনো ধারণা পাওয়া যায়নি।

এসআই মিনহাজ বলেন, সকালে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

“ওই দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে।”

মিনহাজ বলেন, হত্যাকাণ্ডের কারণ তারা জানতে পারেননি। প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, অন্য কোথাও হত্যার পর দুজনের লাশ ওই ঝোপের মধ্যে ফেলে গেছে খুনিরা।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

কক্সবাজারে ঝোপের পাশে গুলিবিদ্ধ দুই লাশ

আপডেট সময় ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮